Skip to content

বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪

ধারা ৮বোর্ডে মামলা দায়ের পদ্ধতি

বলবৎ

ধারা ৮

8. বোর্ডে মামলা দায়ের পদ্ধতি (১) এই আইনের অধীনে তফসিলে বর্ণিত অপরাধ বা বিষয়সমূহ সম্পর্কে সকল মামলার বিচার ও নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তাহার দস্তখত বা টিপসহিযুক্ত সাদা কাগজে বাংলা ভাষায় লিখিয়া বোর্ডের নিকট দরখাস্ত দাখিল করিবেন এবং এইরূপ দরখাস্তে নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ করিতে হইবে, যথা:- (ক) দরখাস্তকারী কর্তৃক মনোনীত সদস্যের নাম ও ঠিকানা; (খ) প্রত্যেক বিবাদীর নাম ও ঠিকানা; (গ) প্রত্যেক বিবাদীর উপর নোটিশ জারীর জন্য দরখাস্তের একটি করিয়া কপি৷ (২) দরখাস্ত দাখিলের পর বোর্ড কর্তৃক নির্ধারিত পৌরসভার কর্মকর্তা উহা পরীক্ষা করিয়া যদি দেখেন যে, মামলাটি বোর্ড কর্তৃক বিচারযোগ্য, তাহা হইলে তিনি উহা নির্ধারিত নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করিবেন এবং মামলাটি বোর্ড কর্তৃক বিচারযোগ্য না হইলে তিনি দরখাস্তে কারণ উল্লেখ করিয়া উহা দরখাস্তকারীকে ফেরত্ দিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন কোন দরখাস্ত ফেরত্ প্রদান করা হইলে, দরখাস্তকারী বিষয়টি পুনরায় বিবেচনার জন্য সভাপতির নিকট পেশ করিতে পারিবেন এবং সভাপতির সিদ্ধান্ত অনুসারে উক্ত দরখাস্তের উপর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হইবে৷

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪