Skip to content

বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪

প্রথম তফসিলবিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪ ১৬৭

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তফসিল বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪ ১৬৭ ১৯। অব্যাহতি প্রদানের ক্ষমতা.— সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন এলাকা বা যে কোন মামলা বা যে কোন শ্রেণীর মামলা বা যে কোন সম্প্রদায়কে এই আইনের সকল বা যে কোন বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। ২০। বিধি প্রণয়নের ক্ষমতা.— সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। ২১। রহিতকরণ ও হেফাজত.— (১) The Conciliation of Disputes (Municipal Areas) Ordinance, 1979 (Ord. No. V of 1979) এতদ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিত সত্ত্বেও, এই আইন বলবৎ হওয়ার অব্যবহিত পূর্বে উক্ত Ordinance এর অধীন কোন Conciliation Board এ বিচারাধীন মামলাসমূহ উক্ত Board এ বিচার ও, ক্ষেত্রমত, উক্ত মামলার সিদ্ধান্ত বাস্তবায়নসহ উহাদের নিষ্পত্তি এইরূপে সম্পন্ন হইবে, যেন এই আইন বলবৎ হয় নাই।

End of প্রথম তফসিল.

সূচিপত্র দেখুন: বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪