জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
ধারা ১৫কজন্ম বা মৃত্যু সনদ বাতিল
বলবৎ
অধ্যায়-৩ নিবন্ধন বহি সংরক্ষণ, সংশোধন ও পরিদশর্ন
ধারা ১৫ক
15ক. জন্ম বা মৃত্যু সনদ বাতিল [ভুল তথ্য প্রদান বা মিথ্যা ঘোষণার কারণে কোন জন্ম বা মৃত্যু সনদ প্রদান করা হইলে, উহা বাতিলের জন্য নির্ধারিত ফিসহ কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ধারা ১৫ এর উপ-ধারা (২) হইতে (৬) এর বিধান অনুসরণক্রমে নিবন্ধক সংশ্লিষ্ট জন্ম বা মৃত্যু সনদ বাতিল করিবেন এবং তদনুসারে নিবন্ধন বহির সংশ্লিষ্ট অংশ সংশোধনক্রমে স্বাক্ষর করিবেন।]