Skip to content

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

ধারা ২সংজ্ঞা

বলবৎঅধ্যায়-১ প্রারম্ভিক

অধ্যায়-১ প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী না হইলে, এই আইনে,- (ক) “অভিভাবক” অর্থ The Guardians and Wards Act, 1890 (Act VIII of 1890) এ সংজ্ঞায়িত অভিভাবক; [(খ) “ইউনিয়ন পরিষদ” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধীন গঠিত কোন ইউনিয়ন পরিষদ;] (গ) “ওয়ার্ড” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কোন ওয়ার্ড; [(ঘ) “কাউন্সিলর” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভার কোন কাউন্সিলর;] (ঙ) “ক্যান্টনমেন্ট” অর্থ Cantonments Act, 1924 (Act II of 1924) এর অধীন গঠিত কোন ক্যান্টনমেন্ট; [(চ) “জন্ম বা মৃত্যু সনদ” অর্থ নিবন্ধন বহিতে লিপিবদ্ধ তথ্যের ভিত্তিতে নিবন্ধক কর্তৃক প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ;] (ছ) “জন্ম” অর্থ কোন ব্যক্তির জীবিত ভূমিষ্ট হওয়া; (জ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত; (ঝ) “নিবন্ধক” অর্থ ধারা ৪ এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি; (ঞ) “নিবন্ধন” অর্থ নিবন্ধন বহিতে কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন করা; [(ট) “নিবন্ধন বহি” অর্থ হস্তলিখিত উপায়ে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সৃজিত এমন কোন বহি, যাহাতে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করা হয়;] [(ঠ) “পৌরসভা” অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন গঠিত কোন পৌরসভা;] [(ড) “প্রশাসক” অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) অথবা ক্ষেত্রমত, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন কোন প্রশাসক;] (ঢ) “ব্যক্তি” অর্থ কোন বাংলাদেশী বা বাংলাদেশে বসবাসকারী কোন বিদেশী এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কোন শরণার্থী; (ণ) “মৃত্যু” অর্থ কোন ব্যক্তির জীবনাবসান হওয়া; (ত) “সদস্য” অর্থ ইউনিয়ন পরিষদের কোন সদস্য; (থ) “সরকার” অর্থ স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; [***] [(দ) “সিটি কর্পোরেশন” অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন; এবং] [(ধ) ‘‘রেজিস্ট্রার জেনারেল’’ অর্থ ধারা ৭ক এর অধীন নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল।]

  1. 1. দফা (খ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 2. দফা (ঘ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 3. দফা (চ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 4. দফা (ট) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 5. দফা (ঠ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 6. দফা (ড) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(চ) ধারাবলে প্রতিস্থাপিত।
  7. 7. “এবং” শব্দ জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ছ) ধারাবলে বিলুপ্ত।
  8. 8. দফা (দ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(জ) ধারাবলে প্রতিস্থাপিত।
  9. 9. দফা (ধ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(জ) ধারাবলে সংযোজিত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪