Skip to content

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

ধারা ৪নিবন্ধক

বলবৎঅধ্যায়-২ নিবন্ধক ও নিবন্ধন

অধ্যায়-২ নিবন্ধক ও নিবন্ধন

ধারা ৪

4. নিবন্ধক [(১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিগণ নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করিবেন, যথাঃ (ক) সিটি কর্পোরেশন এলাকায় জন্মগ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশনের মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর; (খ) পৌরসভা এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক বা তৎকর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর; (গ) ইউনিয়ন পরিষদ এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা সদস্য; (ঘ) ক্যান্টনমেন্ট এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা; (ঙ) বিদেশে জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময় বা তারিখ পর্যন্ত বিদেশে বসবাসরত কোন বাংলাদেশীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা। (২) জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য একই এলাকায় একই সময়ে একাধিক ব্যক্তি নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করিতে পারিবেন না।]

  1. 10. ধারা ৪ জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪