Skip to content

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

ধারা ৮জন্ম ও মৃত্যু তথ্য প্রদানের জন্য দায়ী ব্যক্তি

বলবৎঅধ্যায়-২ নিবন্ধক ও নিবন্ধন

অধ্যায়-২ নিবন্ধক ও নিবন্ধন

ধারা ৮

8. জন্ম ও মৃত্যু তথ্য প্রদানের জন্য দায়ী ব্যক্তি (১) শিশুর পিতা বা মাতা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি উক্ত শিশুর জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন৷ (২) মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি মৃত্যুর [৪৫ (পঁয়তাল্লিশ)] দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন৷

  1. 13. “৪৫ (পঁয়তাল্লিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “৩০ (ত্রিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪