জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪
ধারা ১১প্রার্থিতা প্রত্যাহার
বলবৎ
ধারা ১১
11. প্রার্থিতা প্রত্যাহার (১) বৈধভাবে মনোনীত কোন প্রার্থী তাহার দস্তখতকৃত লিখিত নোটিশ দ্বারা তিনি স্বয়ং বা অনুমোদিত কোন এজেন্টের মারফত, এতদুদ্দেশ্যে নির্ধারিত সময়ের পূর্বে, রিটার্ণিং অফিসারের নিকট অর্পণ করিয়া তাহার প্রার্থিতা প্রত্যাহার করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রার্থিতা প্রত্যাহারের জন্য কোন নোটিশ দেওয়া হইলে উক্ত নোটিশ প্রত্যাহার কিংবা বাতিল করা যাইবে না৷
সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪