জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪
ধারা ১৭ভগ্নাংশ অগ্রাহ্য এবং কতিপয় ক্ষেত্রে পরবর্তী পছন্দ আমলে না নেওয়া
বলবৎ
ধারা ১৭
17. ভগ্নাংশ অগ্রাহ্য এবং কতিপয় ক্ষেত্রে পরবর্তী পছন্দ আমলে না নেওয়া (১) কোটা নির্ধারণ এবং ভোট গণনাকালে কোন ভগ্নাংশ দেখা দিলে রিটার্ণিং অফিসার উহা অগ্রাহ্য করিবেন৷ (২) ভোট গণনাকালে রিটার্ণিং অফিসার নির্বাচিত ঘোষিত প্রার্থী কিংবা বাদ দেওয়া প্রার্থীর অনুকূলে কোন ব্যালট পেপারে লিপিবদ্ধ পরবর্তী পছন্দ আমলে আনিবেন না৷
সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪