জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪
ধারা ২৪অসমর্থ ভোটারের ভোটদান পদ্ধতি
ধারা ২৪
24. অসমর্থ ভোটারের ভোটদান পদ্ধতি (১) অন্ধত্ব, পঙ্গুত্ব বা অন্য কোন শারীরিক অসমর্থতার কারণে ব্যালট পেপারে ভোটদানের জন্য কোন ভোটারের অন্য কোন ব্যক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন হইলে রিটার্ণিং অফিসার একুশ বছরের কম বয়স্ক নয় এইরূপ যে কোন ব্যক্তির সহায়তা নেওয়ার জন্য উক্ত ভোটারকে অনুমতি দিতে পারিবেন এবং সংশ্লিষ্ট ভোটার ব্যালট পেপারে ভোট প্রদান চিহ্ন দেওয়ার জন্য সম্পূর্ণ অসমর্থ হইলে সহায়তাদানকারী ব্যক্তি সংশ্লিষ্ট ভোটারের নির্দেশিত মতে ব্যালট পেপারে তাহার পক্ষে ভোট প্রদান চিহ্ন লিপিবদ্ধ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন ভোটারের সহায়তাকারী হইতে পারিবেন না৷ (২) সহায়তাকারী ব্যক্তি কর্তৃক কোন ভোটারের পক্ষে ব্যালট পেপারে ভোট প্রদান চিহ্ন লিপিবদ্ধ করিবার ক্ষেত্রে রিটার্ণিং অফিসার উক্ত সহায়তাকারী ব্যক্তিকে ইহা স্পষ্টভাবে বুঝাইয়া দিবেন যে, তিনি কেবল ভোটারের পছন্দ অনুযায়ী ভোট প্রদান চিহ্ন লিপিবদ্ধ করিতে পারিবেন এবং ভোটারের পছন্দের কোনরূপ ব্যত্যয় ঘটাইতে পারিবেন না৷ (৩) সহায়তাকারী ব্যক্তি কর্তৃক ভোটারের পক্ষে ব্যালট পেপারে ভোট প্রদান চিহ্ন দেওয়া ব্যালট পেপারগুলির জন্য রিটার্ণিং অফিসারকে পৃথক তালিকা প্রস্তুত করিতে হইবে৷
সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪