Skip to content

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪

ধারা ৫ভোটার ও ভোটার তালিকা প্রস্তুত

বলবৎ

ধারা ৫

5. ভোটার ও ভোটার তালিকা প্রস্তুত (১) সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ-সদস্য হিসাবে শপথ গ্রহণকারী সকল ব্যক্তি সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ভোটার হইবেন৷ (২) সংসদ সচিবালয়ের সচিব উপ-ধারা (১) এ উল্লিখিত সংসদ-সদস্যদের তালিকা প্রস্তুত করিয়া শপথ গ্রহণের তারিখের অব্যবহিত পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন সংসদ সচিবালয়ের সচিবের নিকট হইতে তালিকা প্রাপ্ত হইবার পর নির্বাচন কমিশন তদ্‌নুসারে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও জোটওয়ারী পৃথক পৃথক ভোটার তালিকা প্রস্তুত করিবে৷ [***] (৫) নির্বাচন কমিশন এই ধারার বিধান অনুযায়ী প্রস্তুতকৃত ভোটার তালিকা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য নির্ধারিত ভোট গ্রহণের তারিখের পূর্ব দিন পর্যন্ত সংশোধন করতঃ হাল নাগাদ করিতে পারিবে৷

  1. 9. উপ ধারা (৪) জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৩৮ নং আইন) এর ৬ ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ৫. Not in the index for this Act: তফসিল (1).

সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪