ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (ক) “কল্যাণ তহবিল” অর্থ ধারা ৪ এর অধীন গঠিত কল্যাণ তহবিল; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (ঘ) “পরিবার” অর্থ- (অ) পুরুষ শ্রমিক হইলে, তাহার স্ত্রী বা স্ত্রীগণ, এবং মহিলা শ্রমিক হইলে, তাহার স্বামী; (আ) শ্রমিকের সহিত একত্রে বসবাসরত এবং তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল, অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততিগণ, পিতা, মাতা, নাবালক ভাই এবং অবিবাহিতা, তালাক-প্রাপ্তা বা বিধবা কন্যা বা বোন, এবং প্রতিবন্ধী সন্তান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন প্রতিষ্ঠিত বোর্ড; (ছ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (জ) “মালিক” অর্থ সড়ক পরিবহনের মালিক, এবং the Road Transport Workers Ordinance, 1961 (Ord. No. XXVIII of 1961) এর section 2(2) তে এ বর্ণিত ব্যক্তি বা ব্যক্তিগণও উহার অন্তর্ভুক্ত হইবে; (ঝ) “শ্রমিক” অর্থ সড়ক পরিবহনে ব্যক্তি মালিকানাধীন খাতে the Motor Vehicles Ordinance, 1983 (Ord. No. LV of 1983) এর section 4A এর বিধান মোতাবেক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, এবং ড্রাইভার, ক্লিনার, কন্ডাক্টর ও চেকারও ইহার অন্তর্ভু্ক্ত হইবে; (ঞ) “সচিব” অর্থ বোর্ডের সচিব; (ট) “সড়ক পরিবহন” অর্থ ভাড়ায় বা পারিতোষিকের বিনিময়ে সড়কপথে যাত্রী বা মালামাল, বা উভয় ধরণের পরিবহনের কাজে নিয়োজিত ব্যক্তি মালিকানাধীন যে কোন যান্ত্রিক যান৷
সূচিপত্র দেখুন: ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল