ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল
ধারা ২০বিধি প্রণয়নের ক্ষমতা
ধারা ২০
20. বিধি প্রণয়নের ক্ষমতা (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধিমালা প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এ প্রদত্ত সাধারণ ক্ষমতা ক্ষুণ্ন না করিয়া, বিশেষতঃ নিম্নোক্ত এক বাএকাধিক বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) কল্যাণ তহবিলের পরিচালনা ও ব্যবস্থাপনা; (খ) কল্যাণ তহবিল হইতে অনুদান প্রদানের ক্ষেত্রে শর্তাবলী নির্ধারণ; (গ) শ্রমিক কর্তৃক তাহার নিজের বা তাহার পরিবার সম্বন্ধে বিবরণ দাখিলের ফরম; (ঘ) বিভিন্ন খাতে কল্যাণ তহবিলের অর্থ বিনিয়োগের পদ্ধতি; (ঙ) এই আইন বাস্তবায়ন করিবার উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় বা যথাযথ বিবেচনা করে এইরূপ অন্যান্য বিষয়৷ (৩) এই ধারার অধীন প্রণীত বিধিমালা, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ গ্রহণের জন্য অন্যুন ত্রিশ দিন সময় প্রদান পূর্বক প্রাক-প্রকাশনা ব্যতীত চূড়ান্ত করা যাইবে না৷
সূচিপত্র দেখুন: ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল