Skip to content

পশুরোগ আইন, ২০০৫

ধারা ৪রোগাক্রান্ত পশু পৃথকীকরণ

বলবৎ

ধারা ৪

4. রোগাক্রান্ত পশু পৃথকীকরণ কোন পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক যদি এই মর্মে নিশ্চিত হন যে, উক্ত পশু রোগাক্রান্ত হইয়াছে, তাহা হইলে তিনি উক্ত পশুকে অন্যান্য পশু হইতে পৃথকভাবে রাখিবার ব্যবস্থা গ্রহণ করিবেন; এবং রোগাক্রান্ত নহে এমন পশু উক্ত রোগাক্রান্ত পশুর সংস্পর্শে বা নিকটে যাহাতে আসিতে না পারে তজ্জন্য, যতদূর সম্ভব, যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন৷

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: পশুরোগ আইন, ২০০৫