Skip to content

বাংলাদেশ পশু ও পশুজাত পণ্য সঙ্গনিরোধ আইন, ২০০৫

ধারা ৭সঙ্গনিরোধ কর্মকর্তার ক্ষমতা ও কার্যাবলী

বলবৎ

ধারা ৭

7. সঙ্গনিরোধ কর্মকর্তার ক্ষমতা ও কার্যাবলী এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, সঙ্গনিরোধ কর্মকর্তার ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) সঙ্গনিরোধের জন্য পশু বা পশুজাত পণ্য আটক; (খ) সঙ্গনিরোধের জন্য আটক পশু ও পশুজাত পণ্য পরিদর্শন; (গ) সঙ্গনিরোধের সময়সীমা নির্ধারণ; (ঘ) সঙ্গনিরোধাবস্থা হইতে পশু ও পশুজাত পণ্য মুক্তকরণ; (ঙ) নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের জন্য যথাযথ আদেশ দান; (চ) সঙ্গনিরোধের জন্য আটক পশুর স্বাস্থ্যসনদ ইস্যুকরণ; (ছ) নির্ধারিত পরীক্ষা সম্পন্নের পর রোগাক্রান্ত বলিয়া সনাক্তকৃত পশু বা সংক্রমিত পশুজাত পণ্য নির্ধারিত পদ্ধতিতে ধ্বংসকরণ বা অন্যকোনভাবে নিষ্পত্তির আদেশ দান; (জ) রোগাক্রান্ত পশু ও পশুজাত পণ্যের সংস্পর্শে আসিয়াছে এমন পশুর গাত্রাবরণ, মলমূত্র, সরঞ্জামাদি, ঘাস, খড় ও খাঁচা অপসারণের আদেশ দান; (ঝ) পশু ও পশুজাত পণ্য পরিবহনের কার্যে ব্যবহৃত কোন যানবাহন বা আঙ্গিনা জীবাণুমুক্তকরণের ব্যবস্থা গ্রহণ; (ঞ) ভ্রমণের অযোগ্য পশু রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ; (ট) আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে পরিবহনকালে ভ্রমণ বিরতির সময় পশু বা পশুজাত পণ্য পরিদর্শন ও তত্সংক্রান্ত সনদপত্র প্রদান; (ঠ) সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পশু বা পশুজাত পণ্য আমদানির ক্ষেত্রে উক্ত পশু বা পশুজাত পণ্য আমদানিকারকের নিজ খরচে উহা ফেরত প্রদান বা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তির আদেশ দান; এবং (ড) উপরি-উক্ত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে সস্পাদনের জন্য প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ৷

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পশু ও পশুজাত পণ্য সঙ্গনিরোধ আইন, ২০০৫