ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫
ধারা ১৮রহিতকরণ ও হেফাজত
বলবৎ
ধারা ১৮
18. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন বলবত্ হইবার সংগে সংগে- [(ক) The Juvenile Smoking Act, 1919 (Ben. Act, II of 1919) ;] (কক) The East Bengal Prohibition of Smoking in Show Houses Act, 1952 (E.B. Act XIII of 1952); এবং (খ) তামাকজাত সামগ্রী বিপণন (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৪৫ নং আইন) রহিত হইবে৷ (২) উক্তরূপ রহিত হওয়া সত্ত্বেও, রহিত আইনসমূহের অধীন কোন মামলা বিচারাধীন থাকিলে বা অন্য কোন কার্যধারা চলমান থাকিলে উহা এমনভাবে অব্যাহত থাকিবে যেন এই আইন প্রণীত হয় নাই৷
সূচিপত্র দেখুন: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫