Skip to content

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫

ধারা ৪পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে [ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার] নিষিদ্ধ

বলবৎ

ধারা ৪

4. পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে [ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার] নিষিদ্ধ [(১) কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, সরকার কোনো পাবলিক প্লেসে ধুমপানের জন্য এলাকা নির্দিষ্ট করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে।] [(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক [দুই হাজার টাকা] অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।]

  1. 17. উপ-ধারা (২) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 18. 'দুই হাজার টাকা' শব্দগুলি 'তিনশত টাকা' শব্দগুলির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(গ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৪. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫