জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী আইন, ২০০৫
ধারা ১২একাডেমীর তহবিল
ধারা ১২
12. একাডেমীর তহবিল (১) একাডেমীর কার্য পরিচালনার জন্য উহার একটি নিজস্ব তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উত্সসমূহ হইতে প্রাপ্ত অর্থ উক্ত তহবিলে জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদনসহ কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রদত্ত অনুদান; (ঙ) একাডেমী কর্তৃক প্রদত্ত সেবা, প্রশিক্ষণ, সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রদানের বিনিময়ে অর্জিত আয়; (চ) একাডেমীর অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (ছ) অন্য কোন বৈধ উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) একাডেমীর তহবিল বা উহার অংশ বিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে৷ (৩) উক্ত তহবিলে জমাকৃত অর্থ একাডেমীর নামে তত্কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে৷ (৪) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল রক্ষণ ও উহার অর্থ ব্যয় করা যাইবে৷
সূচিপত্র দেখুন: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী আইন, ২০০৫