Skip to content

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী আইন, ২০০৫

ধারা ৬একাডেমীর বোর্ড অব গভর্ণরস-এর গঠন

বলবৎ

ধারা ৬

6. একাডেমীর বোর্ড অব গভর্ণরস-এর গঠন (১) নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে একাডেমীর বোর্ড অব গভর্ণরস গঠিত হইবে, যথা:- (ক) সচিব, শিক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে যিনি উহার ভাইস-চেয়ারম্যান হইবেন; (গ) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন যুগ্ম-সচিব; (ঘ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পদাধিকারবলে; (ঙ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা, পদাধিকারবলে; (চ) মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, পদাধিকারবলে; (ছ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, পদাধিকারবলে; (জ) চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা, পদাধিকারবলে; (ঝ) রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের একজন অধ্যাপক; (ঞ) জেলা প্রশাসক, বগুড়া, পদাধিকারবলে; (ট) অধ্যক্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, বগুড়া, পদাধিকারবলে; (ঠ) সরকার কর্তৃক মনোনীত একজন কম্পিউটার বিশেষজ্ঞ; (ড) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজনেস প্রমোশনাল কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঢ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; এবং (ণ) একাডেমীর পরিচালক, পদাধিকারবলে, যিনি উহার সদস্য-সচিবও হইবেন৷ (২) বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য যাহারা পদাধিকারবলে বোর্ডের সদস্য হইবেন তাঁহাদের মেয়াদ হইবে সংশ্লিষ্ট পদে কর্মরত থাকা পর্যন্ত এবং উপ-ধারা (১) এর দফা (ঝ), (ঠ), (ড) এবং (ঢ) এর অধীন মনোনীত সদস্যগণ তাঁহাদের মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন৷ (৩) উপ-ধারা (১) এর দফা (ঝ), (ঠ), (ড) এবং (ঢ) এর অধীন মনোনীত কোন সদস্যের মেয়াদ শেষ হইবার পূর্বেও সরকার, কোন কারণ দর্শানো ব্যতিরেকে, যে কোন সময় তাঁহাকে তাঁহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷ (৪) উপ-ধারা (১) এর দফা (ঝ), (ঠ), (ড) এবং (ঢ) এর অধীন মনোনীত কোন সদস্য যে কোন সময় বোর্ডের চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাঁহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী আইন, ২০০৫