Skip to content

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫

ধারা ১৮সিন্ডিকেটের সভা

বলবৎ

ধারা ১৮

18. সিন্ডিকেটের সভা (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে সিন্ডিকেট উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) সিন্ডিকেটের সভা ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি ০২ (দুই) মাসে সিন্ডিকেটের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) ভাইস-চ্যান্সেলর যখনই উপযুক্ত মনে করিবেন তখনই সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন৷

End of ধারা ১৮.

সূচিপত্র দেখুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫