ধারা ২৬ফৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি
বলবৎ
ধারা ২৬
26. ফৌজদারী কার্যবিধির প্রয়োগ, ইত্যাদি (১) এই আইনে ভিন্নতর কিছু না থাকিলে কোন অপরাধের অভিযোগ দায়ের বা প্রাথমিক তথ্য সরবরাহ, তদন্ত, বিচার পূর্ববর্তী কার্যক্রম, বিচার ও আপীল নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে৷ (২) এই আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য (cognizable) হইবে৷