বেসরকারী নিরাপত্তা সেবা আইন, ২০০৬
ধারা ৮লাইসেন্সের শর্তাবলী
ধারা ৮
8. লাইসেন্সের শর্তাবলী (১) কোন ব্যক্তি তাহার লাইসেন্সের অধীন প্রদেয় নিরাপত্তা সেবা প্রদানের জন্য অন্য কোন ব্যক্তিকে এজেন্ট হিসাবে নিয়োগ করিতে পারিবেন না৷ (২) লাইসেন্সগ্রহীতার স্বত্তাধিকার বা সাংগঠনিক কাঠামো লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনরূপ পরিবর্তন করা যাইবে না৷ (৩) প্রত্যেক লাইসেন্সগ্রহীতাকে তাহার প্রধান কার্যালয় এবং প্রতিটি শাখা কার্যালয়ের সর্বাপেক্ষা দৃশ্যমান একটি স্থানে লাইসেন্সের একটি ফটোকপি লটকাইয়া রাখিতে হইবে৷ (৪) লাইসেন্সগ্রহীতা যে সংশ্লিষ্ট জেলা বা মেট্রোপলিটন এলাকার লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট হইতে লাইসেন্স গ্রহণ করিয়াছেন, সেই এলাকার বাহিরে অন্য কোন জেলা বা মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তা সেবা প্রদান করিতে আগ্রহী হইলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত লাইসেন্সের অনুলিপিসহ অভিপ্রেত এলাকার লাইসেন্সিং কর্তৃপক্ষকে উক্তরূপ আগ্রহ সম্পর্কে লিখিতভাবে অবহিত না করিয়া কোন নিরাপত্তা সেবা প্রদান করা যাইবে না৷ (৫) লাইসেন্সগ্রহীতা কর্তৃক উক্তরূপ অবহিতকরণের বিষয়টি সংশ্লিষ্ট জেলার বা ক্ষেত্রমত মেট্রোপলিটন এলাকার লাইসেন্সিং কর্তৃপক্ষ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করিবেন এবং লিখিতভাবে লাইসেন্সগ্রহীতাকে লিপিবদ্ধকরণের বিষয়টি জানাইয়া দিবেন৷ (৬) এই আইন ও তদ্ধীন প্রণীত বিধির আওতায় প্রযোজ্য শর্তাবলী ছাড়াও লাইসেন্সিং কর্তৃপক্ষ যে শর্ত উপযুক্ত বিবেচনা করিবে তাহা লাইসেন্সে অন্তর্ভুক্ত করিতে পারিবে এবং উক্ত শর্তাবলী অবশ্যই পালনীয় হইবে৷