Skip to content

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ১০ভাইস-চ্যান্সেলর নিয়োগ

বলবৎ

ধারা ১০

10. ভাইস-চ্যান্সেলর নিয়োগ (১) ভাইস-চ্যান্সেলর চার বত্সর মেয়াদের জন্য চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের সন্তোষানুযায়ী স্বপদে বহাল থাকিবেন৷ (৩) ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা ভাইস-চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে [প্রো-ভাইস-চ্যান্সেলর], ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন৷

  1. 5. ‘‘প্রো-ভাইস-চ্যান্সেলর’’ শব্দগুলি ‘‘ট্রেজারার’’ শব্দের পরিবর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৭ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬