Skip to content

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ১১কপ্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ

বলবৎ

ধারা ১১ক

11ক. প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ [(১) চ্যান্সেলর, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, চার বৎসর মেয়াদের জন্য একজন প্রো-ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করিবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলর প্রয়োজনবোধে, যে কোন সময় কারণ দর্শানো ব্যতিরেকে, প্রো-ভাইস-চ্যান্সেলরকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন। (৩) প্রো-ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নব-নিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা প্রো-ভাইস-চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে, ট্রেজারার প্রো-ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন।

  1. 8. ধারা ১১ক ও ১১খ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৭ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ১১ক.

সূচিপত্র দেখুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬