Skip to content

গ্রাম আদালত আইন, ২০০৬

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “আমলযোগ্য অপরাধ” অর্থ ফৌজদারী কার্যবিধিতে সংজ্ঞায়িত Cognizable Offence; [(খ) “ইউনিয়ন” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২ এর দফা (৫) এ সংজ্ঞায়িত ইউনিয়ন;] [(গ) “ইউনিয়ন পরিষদ” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত ইউনিয়ন পরিষদ;] (ঘ) “এখতিয়ারসম্পন্ন্ন সহকারী জজ” অর্থ যে সহকারী জজের এখতিয়ারভুক্ত সীমানার মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নটি অবস্থিত সেই সহকারী জজ এবং যেক্ষেত্রে অনুরূপ এখতিয়ারসম্পন্ন একাধিক সহকারী জজ রহিয়াছেন সেইক্ষেত্রে অনুরূপ কনিষ্ঠতম সহকারী জজ; (ঙ) “গ্রাম আদালত” অর্থ ধারা ৫ এর অধীন গঠিত গ্রাম আদালত; (চ) “চেয়ারম্যান” অর্থ গ্রাম আদালতের চেয়ারম্যান; (ছ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (জ) “দণ্ডবিধি” অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860); (ঝ) “দেওয়ানী কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908); (ঞ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (ট) “পক্ষ” অর্থে এমন কোন ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে, যাহার উপস্থিতি কোন বিবাদের সঠিক মীমাংসার জন্য প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হয়, এবং গ্রাম আদালত যাহাকে অনুরূপ বিবাদের একটি পক্ষ হিসাবে সংযুক্ত করে; (ঠ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Proecedure, 1898 (Act No. V of 1898); (ড) “বিধি” অর্থ এই আইনে অধীন প্রণীত বিধি; [(ডড) “শিশু” অর্থ শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) এর ধারা ২ এর দফা (১৭) এ সংজ্ঞায়িত শিশু;] (ঢ) “সিদ্ধান্ত” অর্থ গ্রাম আদালতের কোন সিদ্ধান্ত [;] [(ণ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২ এর দফা (৪৭) এ সংজ্ঞায়িত স্থানীয় কর্তৃপক্ষ।]

  1. 1. দফা (খ) গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৬ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 2. দফা (গ) গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৬ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 3. দফা (ডড) গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৩ নং আইন) এর ২(ক) ধারাবলে সন্নিবেশিত।
  4. 4. ‘;’ সেমিকোলন চিহ্ন ‘।’ দাঁড়ি চিহ্নের পরিবর্তে গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৩ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 5. দফা (ণ) গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৩ নং আইন) এর ২(খ) ধারাবলে সংযোজিত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: গ্রাম আদালত আইন, ২০০৬