Skip to content

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬

ধারা ২০ক্রয় অনুমোদন প্রক্রিয়া ও চুক্তি সম্পাদন নোটিশ

বলবৎতৃতীয় অধ্যায় ক্রয় সংক্রান্ত নীতিসমূহ

তৃতীয় অধ্যায় ক্রয় সংক্রান্ত নীতিসমূহ

ধারা ২০

20. ক্রয় অনুমোদন প্রক্রিয়া ও চুক্তি সম্পাদন নোটিশ ক্রয় অনুমোদন প্রক্রিয়া ও চুক্তি সম্পাদনের নোটিশ জারীর ক্ষেত্রে ক্রয়কারী- (ক) দরপত্র, প্রস্তাব বা কোটেশন উন্মুক্ত করিবার সময় হইতে চুক্তি সম্পাদন নোটিশ জারী পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়া ও সময়সীমা অনুসরণ করিবে; (খ) দরপত্র বা প্রস্তাব বা কোটেশন অনুমোদনের উদ্দেশ্যে, সরকারের আর্থিক ক্ষমতা অর্পণ আদেশে বর্ণিত নির্দেশনা অনুসরণ করিবে; (গ) দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে, কৃতকার্য দরপত্রদাতা বা পরামর্শককে চুক্তি সম্পাদনে নোটিশ জারী করিবে৷

End of ধারা ২০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬