ধারা ৫০দরপত্র দাখিল-উত্তর যোগ্যতা যাচাই
বলবৎ
ষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ
ধারা ৫০
50. দরপত্র দাখিল-উত্তর যোগ্যতা যাচাই দরপত্র মূল্যায়ন কমিটি ধারা ৪৮ এর অধীন দরপত্র মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করিবার পূর্বে দরপত্র দলিলে উল্লিখিত দরপত্র দাখিল-উত্তর যাচাই নির্ণায়ক অনুসারে রেসপন্সিভ দরপত্রদাতার কার্যকরভাবে চুক্তি পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আর্থিক সামর্থ্য আছে কি না তাহা যাচাই করিয়া দেখিবে৷