ধারা ৫৫আবেদনপত্র উন্মুক্তকরণ
বলবৎ
ষষ্ঠ অধ্যায় ক্রয় প্রক্রিয়াকরণ
ধারা ৫৫
55. আবেদনপত্র উন্মুক্তকরণ (১) ধারা ৫৪ এর অধীন আগ্রহ ব্যক্তকরণ সংক্রান্ত আবেদনপত্র দাখিলের জন্য ক্রয়কারী কর্তৃক নির্দিষ্টকৃত সর্বশেষ সময় উত্তীর্ণের অব্যবহিত পর, আবেদনপত্র উন্মুক্তকরণ ও তত্সংক্রান্ত তথ্য রেকর্ড করিবার জন্য ক্রয়কারী প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সভা আহবান করিবে৷ (২) প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি, আবেদনপত্র খোলার রেকর্ড সম্পূর্ণ করিবার পর, প্রাপ্ত আবেদনপত্র ও তত্সংক্রান্ত রেকর্ডপত্র প্রস্তাব মূল্যায়ন কমিটির নিকট প্রেরণ করিবে৷