ধারা ৬৮রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন, ইত্যাদি ক্ষেত্রে সরকারী ক্রয় সম্পর্কিত বিশেষ বিধান
বলবৎ
নবম অধ্যায় বিবিধ
ধারা ৬৮
68. রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন, ইত্যাদি ক্ষেত্রে সরকারী ক্রয় সম্পর্কিত বিশেষ বিধান (১) সরকার, রাষ্ট্রীয় জরুরী প্রয়োজনে বা বিপর্যয়ের কোন ঘটনা মোকাবেলার জন্য, জনস্বার্থে, সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে, ধারা ৩২ এ বর্ণিত সরাবসরি ক্রয় পদ্ধতি বা অন্য কোন ক্রয় পদ্ধতি অনুসরণ করিয়া ক্রয়কার্য সম্পন্ন করিতে পারিবে৷ (২) জাতীয় নিরাপত্তা বা জাতীয় প্রতিরক্ষার স্বার্থে, সরকার ভিন্নরূপ কোন সিদ্ধান্ত গ্রহণ না করিলে, এই আইন অনুসারে সরকারী ক্রয় সম্পন্ন করিতে হইবে৷