বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬
ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ
বলবৎ
ধারা ১
1. সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ (১) এই আইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷ (৩) এই আইন সমগ্র বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য প্রযোজ্য হইবে৷