বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬
ধারা ১৮বিধি প্রণয়নের ক্ষমতা
বলবৎ
ধারা ১৮
18. বিধি প্রণয়নের ক্ষমতা (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধিমালা প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এ প্রদত্ত সাধারণ ক্ষমতা ক্ষুণ্ন না করিয়া, বিশেষতঃ নিম্নবর্ণিত এক বা একাধিক বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথাঃ- (ক) তহবিলের পরিচালনা ও ব্যবস্থাপনা; (খ) তহবিল হইতে অনুদান প্রদানের ক্ষেত্রে শর্তাবলী নির্ধারণ; (গ) শ্রমিক কর্তৃক তাহার নিজের বা তাহার পরিবার সম্পর্কে বিবরণ দাখিলের ফরম; এবং (ঘ) বিভিন্ন খাতে তহবিলের অর্থ বিনিয়োগের পদ্ধতি৷ (৩) এই ধারার অধীন প্রণীত বিধিমালা, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ গ্রহণের জন্য অন্যুন ত্রিশ দিন সময় প্রদানপূর্বক প্রাক্-প্রকাশনা ব্যতীত চূড়ান্ত করা যাইবে না৷