বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬
ধারা ৪ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, ইত্যাদি
বলবৎ
ধারা ৪
4. ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, ইত্যাদি (১) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে৷ (২) ফাউন্ডেশন, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে৷