Skip to content

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬

ধারা ৩৭কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

বলবৎষষ্ঠ অধ্যায় অপরাধ ও দন্ড

ষষ্ঠ অধ্যায় অপরাধ ও দন্ড

ধারা ৩৭

37. কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন কোন কোম্পানী কর্তৃক এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানীর এমন প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন৷ ব্যাখ্যাঃ এই ধারায়- (ক) “কোম্পানী” বলিতে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারী কারবার, সমিতি, সংঘ এবং সংগঠনও অন্তর্ভুক্ত; (খ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে উহার কোন অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে৷

End of ধারা ৩৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬