Skip to content

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬

ধারা ৫বোর্ডের গঠন

বলবৎদ্বিতীয় অধ্যায় বোর্ড

দ্বিতীয় অধ্যায় বোর্ড

ধারা ৫

5. বোর্ডের গঠন (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) সচিব, শিল্প মন্ত্রণালয়, পদাধিকারবলে; (খ) সচিব, খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পদাধিকারবলে; (গ) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, পদাধিকারবলে; (ঘ) সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, পদাধিকারবলে; (ঙ) সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (চ) সচিব, বিষয়-সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ; (ছ) বিজ্ঞান, বাণিজ্য, শিল্প এবং প্রশাসনের ক্ষেত্রে বিশেষ বুত্পত্তিসম্পন্ন ব্যক্তিবর্গের মধ্য হইতে শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধি যাঁহাদের মধ্যে একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং অন্যজন বাণিজ্য, শিল্প অথবা প্রশাসনে অভিজ্ঞতাসম্পন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী হইবেন; (জ) প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; (ঝ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধ্যাপক পদ মর্যাদার একজন প্রতিনিধি; (ঞ) এসোসিয়েশন অব সার্টিফিকেশন প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত কোন সাটিফিকেশন প্রতিষ্ঠানের প্রধান; (ট) এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরীজ কর্তৃক মনোনীত কোন টেস্টিং ল্যাবরেটরীর প্রধান; এবং (ঠ) মহাপরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবে৷ (২) শুধুমাত্র সদস্যপদে শূন্যতা থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬