Skip to content

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬

ধারা ১০এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান

বলবৎদ্বিতীয় অধ্যায় কতৃর্পক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কতৃর্পক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ১০

10. এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান (১) কর্তৃপক্ষের একজন এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান থাকিবেন, যিনি সরকার কর্তৃক নিযুক্ত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন হইবেন৷ (২) এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যানের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি পরিচালনা বোর্ডের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন এবং পরিচালনা বোর্ডের নির্দেশ মোতাবেক কর্তৃপক্ষের অন্যান্য কার্য সম্পাদন করিবেন৷

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬