Skip to content

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬

ধারা ২৩অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণ

বলবৎপঞ্চম অধ্যায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়াদি

পঞ্চম অধ্যায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়াদি

ধারা ২৩

23. অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণ সনদপ্রাপ্ত প্রত্যেক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান উহার অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণার্থ- (ক) অর্থায়নকারী সংস্থা হইতে গৃহীত ঋণ বা অনুদান অঙ্গীকারাবদ্ধ খাত ও উদ্দেশ্য ব্যতীত অন্য কোন খাত বা উদ্দেশ্যে ব্যবহার করিবে না; (খ) অর্থায়নকারী সংস্থার চাহিদা মোতাবেক- (অ) তত্কর্তৃক নির্ধারিত ছক ও সময়ে উহার নিকট প্রতিবেদন প্রেরণ করিবে; (আ) প্রদত্ত ঋণ বা অনুদান সংশ্লিষ্ট যে কোন কার্যক্রম, এলাকা পরিদর্শন এবং রেকর্ড বা দলিলপত্র পরীক্ষা করার বিষয়ে সহযোগিতা করিবে৷

End of ধারা ২৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬