রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬
ধারা ১২কনভেনশনের অধীন পরিদর্শন
বলবৎ
চতুর্থ অধ্যায় পরিদশর্ন
ধারা ১২
12. কনভেনশনের অধীন পরিদর্শন (১) যদি কনভেনশনের অধীন বাংলাদেশে কোন নৈমিত্তিক পরিদর্শন, চ্যালেঞ্জ পরিদর্শন বা সহায়তা পরিদর্শন কার্য পরিচালনার প্রস্তাব করা হয়, তাহা হইলে জাতীয় কর্তৃপক্ষ, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, এই ধারার অধীন পরিদর্শনের বিষয়ে প্রাধিকারপত্র জারী করিতে পারিবে৷ (২) প্রাধিকারপত্র জারীর ক্ষেত্রে, জাতীয় কর্তৃপক্ষ- (ক) কনভেনশনের সহিত সম্পর্কযুক্ত নয় এইরূপ স্পর্শকাতর স্থাপনা সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে; এবং (খ) কনভেনশনের বিধানাবলী অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ যাহাতে বিঘ্নিত বা ক্ষতিগ্রস্ত না হয় তাহা নিশ্চিত করিবে৷