Skip to content

রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬

ধারা ১৫প্রাধিকারপত্র প্রদানের ফলাফল

বলবৎচতুর্থ অধ্যায় পরিদশর্ন

চতুর্থ অধ্যায় পরিদশর্ন

ধারা ১৫

15. প্রাধিকারপত্র প্রদানের ফলাফল (১) ধারা ১২ এর অধীন পরিদর্শন কার্য পরিচালনার জন্য কোন প্রাধিকারপত্র জারী করা হইলে সংশ্লিষ্ট পরিদর্শন দলের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথাঃ- (ক) প্রতিপাদন পরিশিষ্ট অনুযায়ী পরিদর্শন কার্য পরিচালনাকারী দলের উপর অর্পিত দায়িত্ব পালনের উদ্দেশ্য নির্দিষ্টকৃত পরিদর্শন স্থাপনা, স্থান ও যে কোন ধরণের যানবাহনে প্রবেশের, চলাচলের এবং বাধা-বিঘ্ন ব্যতিরেকে পরিদর্শন কার্য পরিচালনা করিতে পারিবে; (খ) প্রতিপাদন পরিশিষ্টে প্রদত্ত অধিকারবলে পরিদর্শন কার্যের সহিত সম্পর্কিত যে কোন কার্য পরিচালনাসহ অনুমোদিত যন্ত্রপাতি বা পরিদর্শন স্থাপনা, স্থান ও যে কোন ধরণের যানবাহনে ব্যবহৃত উন্মুক্ত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, প্রতিস্থাপন বা সমন্বয় করিতে প্রয়োজনীয় অন্যান্য কার্য পরিচালনা করিতে পারিবে; (গ) প্রতিপাদন পরিশিষ্ট অনুযায়ী অভ্যন্তরীণ পরিরক্ষী দলের সহগামী হইতে পারিবে; এবং (ঘ) প্রতিপাদন পরিশিষ্ট অনুযায়ী, পরিদর্শন কার্য পরিচালনার উদ্দেশ্যে, অভ্যন্তরীণ পরিরক্ষী দলের অনুরোধে, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করিতে পারিবে৷ (২) চ্যালেঞ্জ পরিদর্শনের ক্ষেত্রে, কোন পর্যবেক্ষকের, ধারা ১২ এর অধীন প্রদত্ত প্রাধিকারপত্রে উল্লিখিত ক্ষমতার অতিরিক্ত, প্রতিপাদন পরিশিষ্টের অধীন প্রদত্ত উক্ত পরিদর্শনের জন্য নির্দিষ্টকৃত যে কোন স্থাপনা, স্থান ও যে কোন ধরণের যানবাহনে প্রবেশের সকল ক্ষমতা থাকিবে৷ (৩) উপ-ধারা (১) এর দফা (ঘ) এর অধীন আইন-শৃঙ্খলা বাহিনীর কোন কর্মকর্তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দায়িত্ব অর্পণ করা হইলে, তিনি পরিদর্শন কার্য সুষ্ঠুভাবে ও দ্রুততার সহিত নিষ্পত্তির স্বার্থে তাহার বিবেচনায় যুক্তিসঙ্গত বলিয়া প্রয়োজনীয় এইরূপ সকল আইনানুগ ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন৷

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬