রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬
ধারা ১৯প্রাধিকারপত্র সংশোধন, ইত্যাদি
বলবৎ
চতুর্থ অধ্যায় পরিদশর্ন
ধারা ১৯
19. প্রাধিকারপত্র সংশোধন, ইত্যাদি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় কর্তৃপক্ষ, প্রয়োজনবোধে, সময় সময়, ধারা ১২ এর অধীন জারীকৃত প্রাধিকারপত্রের নির্দ্দিষ্টকৃত কোন পরিদর্শন স্থান পরিবর্তন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন প্রাধিকারপত্র সংশোধন করা হইল- (ক) যে নির্দিষ্ট স্থানের জন্য সংশোধনী আনা হইয়াছে সেই স্থানের ক্ষেত্রে ধারা ১৫ এর বিধান প্রযোজ্য হইবে; এবং (খ) ধারা ১৮ এর বিধান মূল প্রাধিকারপত্রের ক্ষেত্রে যেইভাবে প্রযোজ্য হইত, সংশোধিত প্রাধিকারপত্রের ক্ষেত্রেও উহা একইভাবে প্রযোজ্য হইবে৷