Skip to content

রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬

ধারা ২২তথ্য, ইত্যাদি সরবরাহের নির্দেশ

বলবৎপঞ্চম অধ্যায় তথ্য সরবরাহ, ইত্যাদি

পঞ্চম অধ্যায় তথ্য সরবরাহ, ইত্যাদি

ধারা ২২

22. তথ্য, ইত্যাদি সরবরাহের নির্দেশ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় কর্তৃপক্ষ, লিখিত আদেশ দ্বারা, প্রয়োজনীয় বিবেচনায়, উক্ত আদেশে উল্লিখিত পদ্ধতি ও সময়ে, কোন তথ্য বা দলিল সরবরাহের জন্য কোন ব্যক্তিকে নিদের্শ প্রদান করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন তথ্য বা দলিল সরবরাহের নির্দেশ জারী করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি, যদি স্বাভাবিক ব্যক্তি (natural person) হন, তাহা হইলে তিনি স্বাক্ষরযুক্ত পত্রযোগে; এবং যদি সংবিধিবদ্ধ সংস্থা হয়, তাহা হইলে উক্ত সংস্থা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত পত্রযোগে উহা জাতীয় কর্তৃপক্ষকে সরবরাহ করিতে বাধ্য থাকিবেন৷ (৩) এই ধারার অধীন প্রয়োগযোগ্য ক্ষমতা ধারা ২০ এ বিধৃত বিধানের অতিরিক্ত হইবে৷

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬