Skip to content

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬

ধারা ৩২অন্যান্য আইনের প্রয়োগ

বলবৎ

ধারা ৩২

32. অন্যান্য আইনের প্রয়োগ (১) সকল ডিসট্রিবিউটরকে বিদেশী স্যাটেলাইট টিভি চ্যানেলের এজেন্ট হিসাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে The Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) এর অধীন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করিতে হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন অনুমোদিত হইলেও উক্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধানাবলী ডিসট্রিবিউটরের ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬