Skip to content

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬

ধারা ১২ইলেক্ট্রনিক স্বাক্ষর বিষয়ে বিধি প্রণয়ন

বলবৎদ্বিতীয় অধ্যায় ইলেকট্রনিক স্বাক্ষর ও ইলেক্ট্রনিক রেকর্ড

দ্বিতীয় অধ্যায় ইলেকট্রনিক স্বাক্ষর ও ইলেক্ট্রনিক রেকর্ড

ধারা ১২

12. ইলেক্ট্রনিক স্বাক্ষর বিষয়ে বিধি প্রণয়ন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারী গেজেটে এবং তদতিরিক্ত ঐচ্ছিকভাবে ইলেক্ট্রনিক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথাঃ- (ক) ইলেক্ট্রনিক স্বাক্ষরের ধরণ; (খ) ইলেক্ট্রনিক স্বাক্ষর সংযুক্ত করিবার রীতি ও পদ্ধতি; (গ) ইলেক্ট্রনিক স্বাক্ষর সংযুক্তকারী ব্যক্তির পরিচয় সনাক্তকরণের পদ্ধতি ও প্রক্রিয়া; (ঘ) ইলেক্ট্রনিক পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণ এবং আর্থিক লেনদেন বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে উহার নিয়ন্ত্রণ পদ্ধতি ও কার্যপ্রণালী; (ঙ) ইলেক্ট্রনিক স্বাক্ষরকে আইনানুগভাবে কার্যকর করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য বিষয়৷

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬