Skip to content

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬

ধারা ২৯তদন্তের ক্ষমতা

বলবৎপঞ্চম অধ্যায় নিয়ন্ত্রক ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ

পঞ্চম অধ্যায় নিয়ন্ত্রক ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ

ধারা ২৯

29. তদন্তের ক্ষমতা (১) নিয়ন্ত্রক বা তদকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত বা তাহার নিয়ন্ত্রণাধীন যে কোন কর্মকর্তা এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের কোন বিধান লংঘনের তদন্ত করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত বিষয়ে, নিয়ন্ত্রক বা উক্ত কর্মকর্তা দেওয়ানী কার্যবিধির অধীন দেওয়ানী আদালতের ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন, যথাঃ (ক) উদঘাটন এবং পরিদর্শন; (খ) কোন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা; (গ) কোন দলিল উপস্থাপনে বাধ্য করা; এবং (ঘ) কমিশনে কোন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ বা পরীক্ষা করা৷

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬