Skip to content

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬

ধারা ৬১সংরক্ষিত সিস্টেমে প্রবেশ সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড

বলবৎঅষ্টম অধ্যায় অপরাধ, তদন্ত, বিচার, দন্ড ইত্যাদি

অষ্টম অধ্যায় অপরাধ, তদন্ত, বিচার, দন্ড ইত্যাদি

অংশ-১ অপরাধ ও দণ্ড

ধারা ৬১

61. সংরক্ষিত সিস্টেমে প্রবেশ সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড (১) নিয়ন্ত্রক, সরকারী বা ঐচ্ছিকভাবে ইলেক্ট্রনিক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ককে একটি সংরক্ষিত সিস্টেম হিসাবে ঘোষণা করা সত্ত্বেও যদি কোন ব্যক্তি উক্ত সংরক্ষিত কম্পিউটার, সিস্টেম বা নেটওয়ার্কে অননুমোদিতভাবে প্রবেশ করেন, তাহা হইলে তাহার এই অননুমোদিত প্রবেশ হইবে একটি অপরাধ৷ (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোন অপরাধ করিলে তিনি [অনধিক চৌদ্দ বৎসর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে], বা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷

  1. 7. “অনধিক চৌদ্দ বৎসর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে” শব্দগুলি "অনধিক দশ বৎসর কারাদণ্ডে” শব্দগুলির পরিবর্তে তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪২ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬১.

সূচিপত্র দেখুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬