Skip to content

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ২৮অর্থ কমিটি

বলবৎ

ধারা ২৮

28. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) [প্রো-ভাইস-চ্যান্সেলর], যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত একজন ডীন; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন শিক্ষক; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন; (চ) সরকার কর্তৃক মনোনীত দুইজন পরিকল্পনাবিদ বা অর্থ-বিশারদ; (ছ) মঞ্জুরী কমিশনের একজন প্রতিনিধি, পরিচালক পদমর্যাদার নিম্নে নহে; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঝ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন৷ (২) [প্রো-ভাইস-চ্যান্সেলর] কমিটির সভা আহ্বান করিবেন ও সভাপতিত্ব করিবেন এবং সিদ্ধান্ত্ম বাস্ত্মবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷ (৩) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য দুই বত্সর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাঁহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷ (৪) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত্ম স্বীয় পদে বহাল থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে অর্থ কমিটির সদস্য পদেও অধিষ্ঠিত থাকিতে পরিবেন না৷

  1. 30. ‘‘প্রো-ভাইস-চ্যান্সেলর’’ শব্দগুলি ‘‘ট্রেজারার’’ শব্দের পরিবর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ১৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 31. ‘‘প্রো-ভাইস-চ্যান্সেলর’’ শব্দগুলি ‘‘ট্রেজারার’’ শব্দের পরিবর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ১৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২৮.

সূচিপত্র দেখুন: বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬