Skip to content

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ৮বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

বলবৎ

ধারা ৮

8. বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথাঃ- [* * *] (খ) ভাইস-চ্যান্সেলর; [(খখ) প্রো-ভাইস-চ্যান্সেলর;] (গ) ট্রেজারার; (ঘ) অনুষদের ডীন; [(ঙ) রেজিস্ট্রার; (চ) ইনস্টিটিউটের পরিচালক; (ছ) বিভাগীয় চেয়ারম্যান;] (জ) গ্রন্থাগারিক; (ঝ) প্রভোস্ট; (ঞ) প্রক্টর; (ট) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); (ঠ) পরিচালক (ছাত্র পরামর্শক ও নির্দেশনা); (ড) পরিচালক (অর্থ ও হিসাব); (ঢ) [পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)]; (ণ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ত) পরীক্ষা নিয়ন্ত্রক; (থ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (দ) প্রধান চিকিত্সা কর্মকর্তা; (ধ) পরিচালক (শরীরচর্চা শিক্ষা); এবং (ন) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷

  1. 8. দফা (ক) শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বরিশাল (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ২৪নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
  2. 9. দফা (খখ) বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৪(ক) ধারাবলে সন্নিবেশিত।
  3. 10. দফা (ঙ), (চ) ও (ছ) বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 11. “পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)” শব্দগুলি ও বন্ধনী “পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)” শব্দগুলি, কমা ও বন্ধনীর পরিবর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৮ নং আইন) এর ৪(গ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬