Skip to content

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ২৪বিভাগ

বলবৎ

ধারা ২৪

24. বিভাগ (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান করা হয় এমন একটি বিষয়ের সকল শিক্ষক সমন্বয়ে এক বা একাধিক বিভাগ গঠিত হইবে৷ (২) ডীনের সাধারণ তত্ত্বাবধানে বিভাগীয় চেয়ারম্যান বিভাগের অন্যান্য শিক্ষকের সহযোগিতায় সংশ্লিষ্ট বিভাগের কার্যের পরিকল্পনা ও সমন্বয় সাধনের জন্য দায়ী থাকিবেন৷ (৩) বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে দুই বত্সর মেয়াদে ভাইস-চ্যান্সেলর কর্তৃক বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত হইবেনঃ তবে শর্ত থাকে যে, অন্যুন সহযোগী অধ্যাপক পদমযার্দার কোন শিক্ষক কোন বিভাগে কর্মরত না থাকিলে, সংশ্লিষ্ট বিভাগের প্রবীণতম শিক্ষক উহার চেয়ারম্যান হইবেন৷ ব্যাখ্যাঃ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, পদবী ও পদমযার্দার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং দুই ব্যক্তির পদবী ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকুরীকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে৷ (৪) বিভাগীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষা কার্যক্রমের যাবতীয় ব্যবস্থার নিশ্চয়তা বিধান করিবেন এবং এই সকল ব্যাপারে তিনি ডীনের নিকট দায়ী থাকিবেন৷ (৫) বিভাগীয় চেয়ারম্যান সংবিধি ও অধ্যাদেশ দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন৷

End of ধারা ২৪.

সূচিপত্র দেখুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬