সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬
ধারা ২৭বিশ্ববিদ্যালয়ের তহবিল
ধারা ২৭
27. বিশ্ববিদ্যালয়ের তহবিল (১) বিশ্ববিদ্যালয়ে একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবণির্ত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার ও মঞ্জুরী কমিশন হইতে প্রাপ্ত বরাদ্দ ও অনুদান; (খ) ছাত্র কর্তৃক প্রদত্ত বেতন ও ফিস; (গ) সাবেক ছাত্র কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উত্সারিত আয়; (ঙ) বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য উত্স হইতে প্রাপ্ত অর্থ; (চ) সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে কোন বিদেশী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ছ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ঋণ; এবং (ঝ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা৷ (২) এই তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের নামে তত্কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের জন্য এই তহবিল ব্যবহৃত হইবে৷ (৪) বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে৷