Skip to content

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

ধারা ২৯অর্থ কমিটি

বলবৎ

ধারা ২৯

29. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) ট্রেজারার; (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত একজন ডীন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন; (ঙ) সরকার কর্তৃক মনোনীতি দুইজন পরিকল্পনাবিদ বা অর্থ-বিশারদ; (চ) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী; এবং (ছ) পরিচালক (হিসাব), যিনি ইহার সচিবও হইবেন৷ (২) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য দুই বত্সরের মেযাদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, তাঁহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পযর্ন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেন৷

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬