সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬
ধারা ৩বিশ্ববিদ্যালয়
বলবৎ
ধারা ৩
3. বিশ্ববিদ্যালয় (১) এই আইনের বিধান অনুসারে সিলেট সরকারী ভেটেরিনারী কলেজকে ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স অনুষদ হিসাবে অন্তর্ভুক্ত করিয়া আরও কয়েকটি ফ্যাকাল্টির সমন্বয়ে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (Sylhet Agricultural University) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে৷