Skip to content

কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬

ধারা ১১জেলা কমিটির সভা

বলবৎ

ধারা ১১

11. জেলা কমিটির সভা (১) জেলা কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) জেলা কমিটির সকল সভা উহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবেঃ তবে শর্ত থাকে যে, প্রতি দুই মাসে জেলা কমিটির কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) সভাপতি জেলা কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে তত্কর্তৃক মনোনীত জেলা কমিটির অন্য কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷ (৪) অন্যুন ৬ (ছয়) জন সদস্যের উপস্থিতিতে জেলা কমিটির সভায় কোরাম হইবে৷

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬